বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বশেমুরবিপ্রবি’র শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি শিথিল, সম্পাদক শামিম

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩১ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-তে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

শেরপুর জেলার শিক্ষার্থীদের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজেশ হোসাইন শিথিল-কে সভাপতি এবং এফএমবি বিভাগের শামিম রহমান-কে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা নিজ নিজ স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্যরা হলেন: ৫জন সহ-সভাপতি মাহমুদুল হাসান, লুৎফুল আল নোমান, সোহেল রানা, রিফাত আহমেদ হৃদয় ও জসীম শাহরিয়ার; ৪জন যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, আল-আমীন, নুর হোসেন নুসু ও মিনহাজ আল আবেদীন; সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জিহান, ৪জন সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদুল হাসান সানি, জুয়েল রানা, শারমিন জাহান সুপ্তি, ও কাব্বিরুল আল কমন; দপ্তর সম্পাদক সাইম মিয়া, ২জন সহ-দপ্তর সম্পাদক শবনম মোস্তারী ও মাজহারুল ইসলাম (সিএইচই); কোষাধ্যক্ষ কামরুজ্জামান শাওন, আইন বিষয়ক সম্পাদক সবুজ মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান বিন কাউসার, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুফ হোসাইন, পাঠাগার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক শাহজাহান তপন, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সহ অর্থ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পাপিয়া সুলতানা সুইটি, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ভাবনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পবিত্র সাহা এবং ৫জন সদস্য হলেন- রবিউল ইসলাম, মাহফুজ, নাজমুল হাসান, শাহীন আলম ও আফসানা সেতু।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102