রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু!

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

বুধবার (২৯ মার্চ) আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামে সাপে কামড়ের এই ঘটনা ঘটে। বিকেল ৫ টার দিকে ওই কৃষকের মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক দুপুর আড়াইটার দিকে তার বাড়ির কাছে নিজের বোরো ক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সে দ্রুত বাড়িতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা নিকটস্থ বারমারী খ্রীষ্টান মিশনারী হাসপাতালে তাকে নিয়ে যান। সেখানে পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর আরো নিশ্চি হতে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকগনও তাকে মৃত ঘোষণা করেন।

এর পরেও স্ব^জনরা মৃত আয়নালকে সুস্থ ও বাঁচিয়ে তুলতে স্থানীয় কবিরাজ (ওঁঝা) ডেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এই রিপোর্ট লেখা পর্যন্ত এমনই তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102