রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ৬ পরিবারের রমজান মাসের খাদ্যের দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা কনক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৬০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ছয়টি পরিবারের পুরো রমজান মাসের খাদ্যের দায়িত্ব নিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক।

প্রথম রমজানের দিন ওই ছয় পরিবার প্রধানের হাতে প্রথম ধাপের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, মুড়ি, ছোলা, স্যালাইন, প্রয়োজনীয় ঔষুধ ও খেজুরসহ অনেক কিছু।

জানা গেছে, অসহায় পরিবার গুলোর সদস্যরা অনেক সময় খেয়ে না খেয়ে দিনাতিপাত করতেন। এসব পরিবার গুলোর মানবেতর জীবন যাপনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক-এর নজরে আসে। পরে তরুণ এই সমাজ সেবক তার বাবা-মায়ের অনুমতিক্রমে ব্যক্তিগত অর্থায়নে পুরো রমজান মাসের ইফতার ও সাহরী খায়ানোর দায়িত্ব নিজের কাদে তুলেনেন।

এসব সুবিধাভোগী পরিবার প্রধানদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পরিবারে উপার্জনক্ষম কোন লোক নেই। তাই তারা প্রায় দিনই খেয়ে না খেয়ে দিনাতিপাত করেন। রমজানে ইফতার ও সাহরী নিয়ে তারা বেশ চিন্তায় ছিলেন। এমতাবস্থায় তাদের মানবেতর জীবনযাপনের বিষয়টি আবু হামযা কনক জানতে পেরে সহায়তার হাতনিয়ে পাশে দাঁড়িয়েছেন। সারা রমজান মাস পেট ভরে খেতে পারবেন, এটা ভাবতেই আনন্দে তাদের চোখে জল চলে আসে। আজ তারা ভেজায় খুশি।

কনক বলেন, আমি সব সময় নিজের সামর্থ অনুযায়ী সহায়তার মনোভাবে অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। তিনি বলেন দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী লোক গুলোর মুখে হাসি ফুটাতে পেরে সত্যিই আমার আনন্দ লাগতেছে। আর এই খুশি শুধু আমার একার নয়; আমিসহ সকল ছাত্রলীগ নেতা-কর্মীদের। ছাত্রলীগের এই সুনাম ধরে রাখতে সকলের পরামর্শ মূলক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নকলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক। বাংলাদেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ছিলো, আছে এবং থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102