রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের সুরক্ষা সেবা বিভাগের দপ্তরসমূহ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

শেরপুর জেলাস্থ সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর (জেলা কারাগার, পাসপোর্ট অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স)-এর অফিস সমূহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।

রবিবার (১৯ মার্চ) দিনব্যাপি বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এর আগে পরিদর্শনের অংশ হিসেবে কারাগারসহ বিভিন্ন দপ্তর বা অধিদপ্তরে পৌঁছালে অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে ফুললে শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও জেল সুপার কাউছার আহাম্মেদসহ সংশ্লিষ্ঠ জেলাস্থ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্ব স্ব দপ্তরের স্মার্ট অফিস ম্যানেজমেন্ট এর উপর গুরুত্বারোপ করেন এবং কর্মকর্তাদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102