বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় বয়স্ক ভাতা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বয়স্ক নারী-পুরুষের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার উপজেলার নকলা ইউনিয়নের ৩০০ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে প্রতিমাসে ৫০০ টাকা হরে ৩ মাসের একত্রে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোখলেছুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী মো. ছায়েদুর রহমান, ফাতেমা খাতুন, বিল্লাল হোসেন, মো. মোফাখখারুল ইসলাম, হারুন অর-রশিদসহ জনতা ব্যাংক নকলা শাখার কর্মকর্তা-কর্মচারী, ৩ শতাধিক ভাতা ভোগী বয়স্ক নারী-পুরুষ, সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নকলঅ ইউনিয়নের ৬৬৫ জন বয়স্ক নারী-পুরুষকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১০টি এলাকার বিভিন্ন ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ সুবিধার্থে উপজেলার ৫টি তফসিল ভুক্ত শাখা ব্যাংকের মাধ্যমে এসব ভাতা বিতরণ করা হয়। তার মধ্যে নকলা সোনালী ব্যাংকের আওতায় ২টি এলাকা, জনতা ব্যাংকের আওতায় ৩টি এলাকা ও কৃষি ব্যাংকের আওতায় একটি এলাকা; তাছাড়া পাঠাকাটা কৃষি ব্যাংকের আওতায় ৩টি এলাকা, চন্দ্রকোণা জনতা ব্যাংকের আওতায় একটি এলাকার ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102