বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

কলাপাড়ায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে, পৌরওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কার্যালয়ের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মদিন শুভ হোক’ লেখা সম্বলিত জন্ম দিনের কেক কাটা হয়।

সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূর হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটী এটর্নী জেনারেল এডভোকেট খুরশীদুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ডিভেটিং সোসাইটির সভাপতি মো. ফরিদুল আলম আজাদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল ইসলাম শহিদ, পৌরসভার প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইন্তাজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক ও উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক।

এছাড়া আরো বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মো. মাহফুজুল ইসলাম ও স্থানীয় যুবনেতা রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বাঙালি জাতির পিতা, স্বাধীনতার রূপকার, স্বাধীন বাঙলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর বিস্তারিত আলোকপাত করেন। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনাসহ মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ কারী বীর সৈনিকদের রূহের শান্তি কামনা করেন তারা।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শেখ মুজিব পরিবারের সকল সদস্যগন এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সমাজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশায় কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিতিদের মাঝে জন্ম দিন উপলক্ষ্যে কাটা কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102