রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে

এর অংশ হিসেবে শুক্রবার (১৭ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার। এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ। বক্তারা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন।

আলোচনা সভার পরে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102