বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী উপলক্ষে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৫০ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়া শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও দশম শ্রেণীর দুই মেয়ে শিক্ষার্থীর সঞ্চালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যেসকল শিক্ষার্থী নৃত্য ও সঙ্গীতে পারদর্শী তারা তাদের জানা সেরা নৃত্য ও সঙ্গীত পারবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র শিল্পী হিসেবে ছিলেন গনপদ্দী ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. হযরত আলী, নকলা উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক মো. বজলুর রশিদ ও আশীষ কুমার বাবু, মেহেদিডাংগা খেলাঘর আসর’র সঙ্গীত প্রশিক্ষক অশ্রুজিত পোদ্দার কানু ও ঢোল বাদক হিসেবে ছিলেন নালিতাবাড়ীর খোকন চন্দ্র শীল।

এসময় বিদ্যালয়টির সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনের আদলে একসাথে মধ্যাহ্নভোজ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম জানান, এবছর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাওয়া সম্ভব হয়নি। সুযোগ হয়নি তাদের নিয়ে বনভোজনে যাওয়ার। তাই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আদলে একসাথে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102