শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ নামে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরের দিকে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে জেলা পুলিশ এক বর্নাঢ্য উদ্বোধনী আনুষ্ঠানের আয়োজন করে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ‘জয়বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) এবি সিদ্দিক-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষেদের চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষেদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমসহ দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

এময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং জেলা ও থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলা একাদশ, ২ পৌরসভা একাদশ ও জেলা পুলিশ একাদশ এই ৮ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল ও ২৩ মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফিসহ একলাখ ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফিসহ এক লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি প্রদান করা হবে। উদ্বোধনী দিনে এই খবর লেখা পর্যন্ত শেরপুর জেলা পুলিশ একাদশ ও নালিতাবাড়ী উপজেলা একাদশ এর মধ্যে খেলা চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102