বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিএডিসি বীজআলুর নমুনা ফসল কর্তন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতায় রোপনকৃত বীজআলুর নমুনা ফসল কর্তন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বিএডিসি’র চুক্তিবদ্ধ কৃষক মো. শামসুজ্জামান জুয়েলের বীজআলু মাঠে বপন করা উচ্চ ফলনশীল এবং শিল্পে ব্যবহার উপযোগী ও বিদেশে রপ্তানী যোগ্য ১৭টি জাতের বীজআলুর নমুনা ফসল কর্তন করা হয়।

এসময় বিএডিসি’র প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) কৃষিবিদ আবীর হোসেন, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ সাইফুল আজম খান, বিএডিসি ঢাকা’র উপপরিচালক (মান নিয়ন্ত্রণ) কৃষিবিদ এএসএম খায়রুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ, বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপসহকারী পরিচালক (টিসি) মো. মিজানুর রহমান, বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিন রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বানেশ্বরদীর কৃষক শামসুজ্জামান জুয়েল ও পোলাদেশীর কৃষক হাকলিজুর রহমান, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিগন, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, বিএডিসি’র চুক্তিবদ্ধ কৃষকগনসহ স্থানীয় কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।

বিএডিসি হিমাগার নকলা অফিসের তথ্যমতে, বিএডিসি হিমাগার নকলার বাস্তবায়নে ২০২২-২৩ উৎপাদন মৌসুমে প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাইয়ের জন্য উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের কৃষক মো. শামসুজ্জামান জুয়েলের জমিতে প্রদর্শনী প্লটের মাধ্যমে বীজ উৎপাদনের জন্য ১৭টি উচ্চ ফলমশীল বিদেশী উন্নত জাতের বীজআলু চাষ করা হয়েছিল।

এসব জাতের মধ্যে- ক্যারোলাস প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩০.৮৭ মে.টন, ল্যাবেলা প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৬.১৯ মে.টন, সান্তানা প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৩.২৯ মে.টন, ৭ ফোর ৭ প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৬.৩৪ মে.টন, বারি-৪১ প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৩.৭১ মে.টন, বারি-৬২ প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩১.২০ মে.টন, রশিদা প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৫.৬০ মে.টন, এলুইটি প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩২.৯২ মে.টন, এডিসন প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩৩.০৮ মে.টন, বারি-৭৯ প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩২.৫৫ মে.টন, সানসাইন প্রতি হেক্টরে ফলন হয়েছ ৪০.২২ মে.টন, ফন্টেইন প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩১.২৯ মে.টন, বারি-৪০ প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩০.৭৭ মে.টন, কুইন এ্যানি প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩০.৩৫ মে.টন, এস্টারিক্স প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩২.৫৫ মে.টন, অ্যালকেন্ডার প্রতি হেক্টরে ফলন হয়েছ ২৮.৬৭ মে.টন ও ডায়মন্ড প্রতি হেক্টরে ফলন হয়েছ ৩২.১২ মে.টন হারে।

উৎপাদিত ফলনের ২৫% বাদে সর্বোচ্চ ফলন পাওয়া গেছে সানসাইন (হেক্টর প্রতি ফলন ৪০.২২ মে.টন) এবং সর্বনিম্ন ফলন হয়েছে অ্যালকেন্ডার (হেক্টর প্রতি ফলন ২৮.৬৭ মে.টন)। আলোর ফলন, রং, দাম ও ক্রেতাদের আগ্রহ বিবেচনায় চাষীদের নজর এখন সানসাইন আলোর দিকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102