রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার নবনির্মিত ভবন ও কার্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার নবনির্মিত ভবন ও পৌর কার্যালয় পরিদর্শন করছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন- জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

পরিদর্শনে আসলে তাকে পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন-এর নেতৃত্বে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর সারুয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী, রফিকুল ইসলাম ও ইন্তাজ আলী, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102