বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ‘বিবেক বেচার ধুম’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে উদীয়মান লেখক কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বিবেক বেচার ধুম’ শিরোনামের একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষ্যে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জেলা ও উপজেলার বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ কর্মরত এই কবির লেখা ‘বিবেক বেচার ধুম’ বইটি বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। এরইমধ্যে মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বর্ণবাতি’ নামে একটি কবিতা গ্রন্থ ও ‘এসো সবে করি পণ’ শিশুতোষ ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে।

উদীয়মান এ লেখক ২০২১ সালে ‘কলম একাডেমি লন্ডন’ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক হিসাবে পুরস্কার লাভ করেছেন। তাছাড়া পাপড়ি করামত আলী সেরালেখক হিসেবে সম্মাননাও পেয়েছেন কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102