রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (১২:০১ মিনিট) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল মুনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ আলম শ্যামলসহ উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102