রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ মিনারে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা ইউনিটের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (১২:০১ মিনিট) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ-এর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় সহসভাপতি মো. মনসুর আলী, ফকির মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফকির মো. ওবায়দুল হক, মো. মোশারফ হোসাইন, অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ অনেকে উপস্থিত ছেলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৗর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগার নকলার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, আশীষ কুমারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102