রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পৌরকর্তৃপক্ষের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরণে নকলা পৌরসভার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (১২:০১ মিনিট) নকলা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এছাড়া পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, নকলা প্রেস ক্লাব, বিভিন্ন দপ্তরসহ ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাসী বিভিন্ন সংগঠন, পুলিশ বিভাগ, বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102