বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

‘নকলা প্রেস ক্লাব’র নেতৃবৃন্দের সাথে ‘মদন প্রেস ক্লাব’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দের সাথে নেত্রকোনার মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নকলা প্রেস ক্লাব-এর অফিসে মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ নকলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দের সাথে সাক্ষৎ করেন।

সাক্ষাৎ পরবর্তী একে অপরের সাথে কুশল বিনিময় শেষে নকলা প্রেস ক্লাব অফিসে স্থাপিত ‘বঙ্গবন্ধু বুক কর্ণার’সহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মদন প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এ কার্যক্রম চলে। তারা গল্পে গল্পে নকলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকসহ ক্লাবের সার্বিক বিষয়ে খোঁজ খবরনেন। নকলা প্রেস ক্লাবের কার্যক্রম, বর্তমান পরিচালনা পরিষদ ও ক্লাব পরিচালনার বিষয়ে বিস্তারিত জানার পরে ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা। এসময় মদন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম, বর্তমান পরিষদের সভাপতি আল-মাহাবুব আলম (আল-আমিন), সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, জাকির হোসেন উজ্জল ও মো. আল অমিন তালুকদার; সাবেক সাধারণ সম্পাদক নূরুল হক রনু, সদস্য নূরুল আলম নোমান, ফয়েজ আহমেদ হৃদয় ও আব্দুল আউয়াল পলাশ বঙ্গবন্ধু বুক কর্ণারসহ ক্লাবের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে নকলা প্রেস ক্লাবের নির্ধারিত পরিদর্শন বহিতে লিখিত আকারে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ক্লাবের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

পরে দুই জেলার দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকে স্মৃতি হিসেবে ধরে রাখতে নকলা প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন শুভেচ্ছা উপহার হিসেবে ‘১৯৭১ নকলার মুক্তিযোদ্ধ’ নামক একটি বই মদন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার আলম-এর হাতে তুলেদেন। সবশেষে উভয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এক ফ্রেমে আবদ্ধ হতে ফটো সেশনে অংশ গ্রহন করেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মদন উপজেলা থেকে বদলি হয়ে আসা বর্তমান নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সাথেও মদন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102