বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সম্পাদককে নকলা প্রেস ক্লাব’র অভিনন্দন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

জাতীয় ক্রীড়া সংস্থা শেরপুর জেলা ও উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদকগনকে নকলা প্রেস ক্লাব’র পক্ষে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনান্তে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুর রহমান ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা-কে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

এছাড়া ওই সভায় সর্বসম্মতিক্রমে নালিতাবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন ও ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলা কমিটির সকলকে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে। প্রেস ক্লাব’র  পক্ষে লিখিত অভিনন্দন বার্তা জেলা ও উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদকগনের বরাবরে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন নকলা প্রেস ক্লাব’র নেতৃবৃন্দ।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কবি কলামিস্ট তালাত মাহমুদ, সদস্য মাহবুবর রহমান ও আব্দুর রফিক; সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।

এময় প্রেস ক্লাব’র প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-গবেষণা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য রেজাউল হাসান সাফিত, সীমানুর রহমান সুখন, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া প্রমুখ। এসময় প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102