বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ড. মোস্তফা দুলাল’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা অর্জন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

কবিতায় বিশেষ অবদান রাখায় প্রফেসর ড. মোস্তফা দুলাল কবি ও গীতিকার-কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা-২০২২’ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে বোরবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শাহাবাগের ১/১ পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির উন্নয়নে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন গুণীজনকে ‘উদীয়মান বাংলাদেশ’-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

গীতিকার ও ছড়াকার এম.আর মঞ্জু-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব গীতিকার ও ছড়াকার এম.আর মঞ্জু।

আর্টিস্ট জয় ও জাহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’র সম্মাননার জন্য মনোনিত প্রফেসর ড. মোস্তফা দুলাল, সিদ্দিকুর রহমান ও অধ্যক্ষ মো. আলী খান চৌধুরী মানিক।

এসময় ‘উদীয়মান বাংলাদেশ’-এর সৈয়দ মারগুব মোরশেদ (সাবেক সচিব), গীতিকার ও ছড়াকার এম.আর মঞ্জুসহ সমসাময়ীক বিষয়ে টিভি টক শো ব্যক্তিত্ব মো. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সংগঠক জাহিদুল ইসলাম স্বপন, স্থানীয় ৬/৭ বীর মুক্তিযোদ্ধা, পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সকল কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি হিসেবে ২৫-৩০ জন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, বাচিক শিল্পী, কন্ঠ শিল্পী, উদ্যোক্তা, শিক্ষক, আইনজীবী, রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবিতায় বিশেষ অবদান রাখায় প্রফেসর ড. মোস্তফা দুলাল কবি ও গীতিকার-কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা-২০২২’ প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

এর আগে আলোচনা, কবিতা পাঠ ও চা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে প্রফেসর ড. মোস্তফা দুলাল ভাষা আন্দোলন, স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান ও সমাজের অসংগতি দূরিকরণে সাহিত্যের ভুমিকা সম্পর্কে আলোচনা করেন এবং কবিতা পাঠ পর্বে তিনি নিজের রচিত ‘জ্যোতির্ময় একুশ’ কাব্য গ্রন্থের ‘জ্যোতির্ময় একুশ’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102