বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নকলা হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলায় (পিছনের ভবনে) প্রথম বারেরমতো এই ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপন করা হলো।

এ উপলক্ষে সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহমুদুল হাসান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আসাদুজ্জামান, সহকারী সার্জন ডা. মনিরা ইয়াসমিন মিনি, ডা. আইরিন জাহান প্রীতি ও ডা. ইয়ামুন নাহার, মেডিকেল টেকনোলোজিস্ট আবু কাউছার বিদ্যুৎ, নার্স সুপারভাইজার রিনা বেগমসহ বিপুল রবিদাস, মিডওয়াইফাই, নার্স, স্বাস্থ্য সহকারীবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারা ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।

সেই ১৯৭৮ সালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পরে স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম শুরু হওয়ায় ডিজিটাল স্বাস্থ্য সেবায় আরেকধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সুশীলজন।

এদিন হাসপাতালের স্টোর রুমটিও আধুনিক সাজে সজ্জিত একটি কক্ষে স্থানান্তর করা হয়। সবশেষে ৫০ শয্যা বিশিষ্ট নকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এএনসি, পিএনসি কর্নারের সফল কার্যক্রমের বর্ষপূর্তী উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করা হয়। উল্লেখ্য, নকলা হাসপাতালে গত এক বছরে (২০২২ সাল) ৮৬০টি স্বাভাবিক ডেলিভারী সম্পন্ন হয়েছে।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102