শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুসহ অনেকে।

এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি ও সমস্যা সমাধান বিষয়ক অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়। এসভায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয়  কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102