বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

পহেলা ফেব্রুয়ারি থেকে নকলা প্রেস ক্লাবের সদস্যপদ নবায়ন শুরু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৬৫১ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী ‘নকলা প্রেস ক্লাব’র পরিচালনা পরিষদের এক সভায় ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকদের সদস্যপদ নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত মোতাবেক পহেলা ফেব্রুয়ারি (বুধবার) থেকে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১০ টা পর্যন্ত সদস্য নবায়ন চলবে। প্রতিদিন (নির্ধারিত ১০ দিন) নকলা প্রেস ক্লাব অফিস থেকে রশিদের মাধ্যমে সদস্য নবায়ন ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করে  তা যথাযথ ভাবে পূরণ করে জমা দিতে হবে।

এ উপলক্ষ্যে, সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার সময় প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকদের নিজ নিজ সদস্যপদ নবায়নের পরে দ্রুত সময়ের মধ্যে নতুন সদস্য (সহযোগী) আহবান করা হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সম্মানিত সদস্য তালাত মাহমুদ, মাহবুবর রহমান, আব্দুর রফিক, সুজন মিয়া ও সিমানুর রহমান সুখন প্রমুখ। এসময় প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

—প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102