শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্ত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের শ্রীবরদী উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শাকের মোহাম্মদ দানা-এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের শ্রীবরদী উপজেলা শাখার ম্যানেজমেন্ট সমন্বয়ক সানজিমুল ইসলাম শাহীনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা মন্ডলী সদস্য তাহমিনা জলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হাসান শাওন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক পি.কে.এস দ্বীপন, উপদেষ্টা শামীম মিয়া।

এছাড়া আরো বক্তব্য রাখেন রক্তসৈনিক শেরপুর’র কুড়িকাহনিয়া ইউনিয়নের আহবায়ক জাকির হোসেন, কেকের চর ইউনিয়নের ম্যানেজমেন্ট সমন্বয়ক রাশেদ মিয়া, ভেলুয়া ইউনিয়নের সমন্বয়ক আতিক মিয়া, গোশাইপুর ইউনিয়নের সমন্বয়ক আতিকুর রহমান, সিংগাবরুনা ইউনিয়নের ম্যানেজমেন্ট সমন্বয়ক লিমন মিয়া, তাতীহাটি ইউনিয়নের সমন্বয়ক রিজন মিয়া প্রমুখ।

এসময় ৫নং পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ রহমান জুয়েল, ৭নং পৌর শাখার রক্তদান সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, ৮নং পৌর ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক তানকিন তুহিন, স্বেচ্ছাসেবক তানভীর লিমন, কাওসার, শহীদ, মনির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102