বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে র‌্যাবের অভিযানে গ্রেফতার ৪

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কামাল হোসেন (৩২), ৬ কেজি গাজাসহ নজরুল ইসলাম (২০) ও দুলাল মিয়া (২৬) এবং ১৩৭ বোতল বিদেশী মদসহ আঙ্গুর মিয়া (২৭) নামে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের বিশেষ অভিযানে আলাদা স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে সদর থানার গনই মমিনাকান্দার মৃত আব্দুল মালেকের ছেলে। অভিযানকালে কামালের কাছ থেকে ১টি বিদেশী ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি কিলিং চেইন, ১ টি মোবাইল ও নগদ ৪ শত টাকা উদ্ধার করা হয়।

এ রাতে অপর এক অভিযানে সদর উপজেলার চৈতনখিলা এলাকা থেকে আঙ্গুর মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১৩৭ বোতল বিদেশী মদ, ২ টি মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।

একই রাতে গাজা পাচারকালে নজরুল ইসলাম ও দুলাল মিয়াকে সদর থানার চাঁন্দের নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নজরুল শেরপুর সদর থানার চৈতনখিলা বটতলা এলাকার মোক্তার আলীর ছেলে ও দুলাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এই অভিযানে ৬ কেজি গাজা, ১টি মিনি ট্রাক ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102