বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এ্যাথলেটরা অংশ গ্রহন করে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইস্কান্দার হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।

এসময় ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন, আসাদুজ্জামান আসাদ ও মামুন মিয়া, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

খেলা শেষে মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ কামাল আন্ত:স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এ্যাথলেটদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102