শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ বার পঠিত

শেরপুরে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের নিউমার্কেট এলাকার একটি হোটেলে সোমবার (২৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শেরপুর জেলা কার্যালয় যৌথভাবে এ মতবিনিময় সভাটির আয়োজন করে।

জেলা হোটেল-রেস্তোরা-সুইটমিট মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর চেম্বারের সভাপতি মো. আসাদুজ্জামান রওশন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল আলম।

ক্যাব সাধারণ সম্পাদক হাকিম বাবুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহজাদা, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জেলা হোটেল রেস্তোরা সুইটমিট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি লুৎফুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শস্য ও পণ্য উৎপাদন থেকে শুরু করে নিরাপদ খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবেশন ও বিপনন এবং রান্নাঘর ও হোটেল, রেস্তোরা, রেষ্টুরেন্টের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন একইসাথে তিনি নিরাপদ খাদ্য আইন, আইনের বিধি-বিধান ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়। এ মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, শহরের বিভিন্ন হোটেল রেস্তোরা ও সুইটমিট মালিক এবং শ্রমিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নারীনেত্রী, রাজনীতিক, সাংবাদিক ও সুধীবৃন্দসহ ৬০ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102