শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পূবালী ব্যাংকের ১২৯তম উপশাখা উদ্বোধন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

শেরপুরের নকলায় পূবালী ব্যাংক লিমিটেড’র ১২৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে এই উপশাখার উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতাকেটে এ শাখার উদ্বোধন করেন।

এ উপলক্ষে শেরপুর টাউন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দেলখোশ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, ব্যাংকের উপদেষ্টা এডভোকেট মোখলেছুর রহমান জীবন, ব্যবসায়ী আমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় দুদক-এর পিপি এডভোকেট মোখলেছুর রহমানসহ পূবালী ব্যাংকের জেলা-উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102