বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

প্রথম দিনে ভারতে করোনার টিকা পেলেন ১ লাখ ৯১ হাজার মানুষ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:

ভারতে প্রথম দিন এক লাখ ৯১ হাজার মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে
গতকাল শনিবার ভারতে করোনার গণটিকাকরণের কাজ শুরু হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে টিকা কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টিকা দেওয়ার লক্ষ্যে দেশটির সরকার ভারতের বিভিন্ন অঞ্চলে তিন হাজারের বেশি টিকাকেন্দ্র স্থাপন করে। কেন্দ্রগুলো থেকে দুটি প্রতিষ্ঠানের টিকা দেওয়া হয়। একটি সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’, অন্যটি ভারত বায়োটেকে তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা।
প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে গড়ে ১০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়। সে হিসাবে প্রথম দিনে প্রায় তিন লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছিল। কিন্তু দিন শেষে দেখা যায়, ১ লাখ ৯১ হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।
প্রথম ধাপে সব ধরনের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে জড়িত দেশের মোট তিন কোটি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়ার কথা সরকার জানিয়েছে।
প্রথম ধাপে দেশটি স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারিতে থাকা বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তিন কোটি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে। পরের ধাপে ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বয়স্ক ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে ভোগা ব্যক্তিরা টিকা পাবেন।
বিশ্ব করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে ১ কোটি ৫ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। চলতি বছরের প্রথম ছয় থেকে আট মাসের মধ্যে ভারত ৩০ কোটি মানুষকে করোনার দুটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102