শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার! হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

শেরপুর সদর উপজেলায় আব্দুর রফিক নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহত আব্দুর রফিক বাজিতখিলা প্রতাবিয়া গ্রামের মৃত শাহা ফকির মিয়ার ছেলে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার বাজিতখিলা প্রতাবিয়া গ্রামের একটি কাঠ বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ- জমি সংক্রান্ত বিরোধের কারনে একই এলাকার আঙ্গুর ও তার লোকজন রফিককে খুন করে ফেলে রেখেছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার সময় রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনা।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন রফিকের বাড়ির পাশের এক কাঠ বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু সাইম বলেন, মরদেহ উদ্ধার করে শেরপুর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102