শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধুর আত্মহত্যা!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

শেরপুরের নকলায় হাসি বেগম (২৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত হাসি বেগম কলাপাড়া গ্রামের জৈনক সারোয়ার জাহানের স্ত্রী ও ৩ বছর বয়সী সাদিয়া নামের এক কন্যা সন্তানের জননী ছিলেন। পারিবারিক কলহের জেরে এক কন্যার জননী হাসি আত্মহত্যার পথ বেছে নিতি পারেন বলে অনকে মনে করছেন।

সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের রান্না শেষ করে হাসি ঘরে যায়। পরে সবার অজান্তে ঘর থেকে বেড় হয়ে বাড়ির বাহিরের খোলা এক ঘরের ধন্যার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে নাপেয়ে বাড়ির বাহিরে বের হয়ে তাকে ঝুলতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইসকান্দার হাবিব এ বিষয়ে বলেন, আমরা সংবাদ পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছি। আত্মহত্যার প্রকৃত কারন এখনো জানা সম্ভব হয়নি। পুলিশি তদন্ত শেষে ও ময়না তন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত বলা সম্ভব। তবে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102