শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় রবিদাস জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী (রবিদাস জনগোষ্ঠী) দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে নকলা পৌরসভার মাউড়া এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন কর হয়।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিআরএফ নকলা উপজেলা শাখার সভাপতি কালুরাম রবিদাস, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সুচিত রবিদাস (সজীব) উপস্থিত ছিলেন।

এসময় নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রবিদাস জনগোষ্ঠীর শীতার্ত অসহায় দরিদ্র নর-নারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনিল রবিদাস জানান, শুক্রবার রবিদাস সম্প্রদায়ের দরিদ্র শীতাতর্তের মাঝে একটি করে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ-এঁর তত্বাবধানে দরিদ্র শীতার্তদের হাতে পৌঁছে দেওয়া হলো। এর আগে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার ব্যবস্থাপনায় আরো ৫০টি কম্বল দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে সুনিল রবিদাস জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102