বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শিশুখাদ্যসহ অননুমোদিত পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ বার পঠিত

শেরপুরের নকলায় শিশু খাদ্যসহ অননুমোদিত বিভিন্ন পন্য তৈরি ও বাজারজাত করার অপরাধে নকল পন্য তৈরি কারখানার মালিক মো. মাহফুজুর রহমান দুলাল নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সে নকলা শহরের অদূরে জোড়াব্রীজপাড় এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নকলা পৌরসভার মাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এসময় পুলিশ বিভাগের লোকজন ও উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান দুলাল দীর্ঘদিন ধরে শিশু খাদ্য ফাইন ভাজা সুজি, আল-রাহাত ভাজা সুজিসহ নাফিসা ময়দা, জমদূত ব্রাশ ফায়ার মশার কয়েলসহ অননুমোদিত বিভিন্ন পন্য তৈরি করে বাজারজাত করতেন। এমন খবর পেয়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারায় মাহফুজুর রহমান দুলালের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাহফুজুর রহমান দুলাল তার অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ।

ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন অননুমোদিত পণ্য তৈরি ও ক্রয়-বিক্রয় করার ঘটনা দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে সকলকে বলা হয়েছে। কোথাও কোন প্রকার ভেজাল ও নিষিদ্ধ পন্য বেচা-কেনা করতে দেখা গেলে বা প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102