শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (তেপান্তর)-এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব নালিতাবাড়ী’র সভাপতি এমএ মান্নান সোহেলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102