বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ বার পঠিত

শেরপুরের নকলায় মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মা শিক্ষিত হোক বা না হোক, মা-ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষার অঙ্গীকার নিয়ে মা/অভিভাবক সমাবেশের আয়োজন করেন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

মা সমাবেশের সভাপতিত্ব করেন স্থানীয় অভিভাবক তথা শিক্ষার্থীর মা মারিয়া সুলতানা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরীফ আহম্মদ-এর সার্বিক ব্যস্থাপনায় অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা ছায়েদুল ইসলাম, অভিভাবক জাহাঙ্গীর আলম ও ফরহাদ আলীসহ সহকারী শিক্ষক ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন ও হোসনে আরা খাতুন প্রমুখ।

প্রধান শিক্ষক শরীফ আহম্মদ বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মায়েদের ভূমিকা অপরিসীম। তাছাড়া শিশুদের শতভাগ পঠন-লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মায়েদের ভূমিকা অতুলনীয় বলে তিনি মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা নিয়েও তিনি আলোকপাত করেন।

মা/অভিভাবক সমাবেশ শেষে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং মেধাবী শক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন, শতাধিক মা ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102