শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে ডিসি’র শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে আশ্রয়ণয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে উপজেলার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার।

শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের হাড়িয়াকোনাতে নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। হাড়িয়াকোনাতে ৮টি ঘরে ৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে পুনর্বাসিত করা হবে জেনে জেলা প্রশাসক এটিকে চমৎকার একটি উদ্যোগ হিসেবে মন্তব্য করেন। এরপর তিনি ঘর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তবে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি দেখে ডিসি সাহেলা আক্তার সন্তোষ প্রকাশ করেন।

এর পরে হাড়িয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চ এ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন ডিসি সাহেলা আক্তার। শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার প্রধানের হাতে শুভ বড় দিন উপলক্ষে উপহার হিসেবে কম্বল তুলেদেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, স্থানীয় সরকার বিভাগের কাউসার আহাম্মেদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শ্রীবরদী উপজেলা শাখার চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফকরুজ্জামানসহ বিভিন্ন জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বী নর-নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102