শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

আগামীকাল থেকে ভারতজুড়ে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বার পঠিত

আগামীকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভারতজুড়ে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি। শরিক হচ্ছে ভারতের ৩ হাজার ৬টি টিকাকেন্দ্র। কাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে দেওয়া হবে টিকা।

ভারত সরকার দেশের মানুষের জন্য দুটি টিকাকে অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভারতের সেরাম ইস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং অন্যটি ভারতের হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। তবে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে কোভিশিল্ড। ইতিমধ্যে দেশের সব টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এই দুটি টিকা। ভারতের ১৩টি শহরে এই টিকা পাঠানো হয়েছে আকাশপথে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102