বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নারী ইউনিটের বিজয় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” নারী ইউনিট-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা নারী ইউনিট-এর সভাপতি ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুলতানা হোসনে জাহান রত্নার নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির সদস্য সচিব সানজিদা আক্তার খানম পলিন, শারমিন ফেরদৌস, আজিজুন নাহার, মোছা. নাজনীন আক্তার লতা, শরিফুন নাহার, কনিকা আঞ্জুম, রাবেয়া বেগম সূচি, নাজমা আক্তার, সানজিদা আক্তার সুইটি, সাবিনা ইয়াসমিনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার পুরুষ ও নারী ইউনিটের নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর সবকয়টি নারী ও পুরুষ ইউটিরে উদ্যোগে এদিবসটি উদযাপন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102