বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে ‘শেখ রাসেল দেয়ালিকা’ প্রকাশ করা হয়েছে।

‘শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে আমাদের মাদ্রাসা’ শিরোনামে তথ্যবহুল শেখ রাসেল দেয়ালিকাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়। এতে ছোট প্রবন্ধ, রচনা, ছোট গল্প, শহীদ বুদ্ধিজীবী ও শেখ রাসেল সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, চিত্রাঙ্কন ও শিক্ষণীয় কৌতুকসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা ও ছবি দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।

দেওয়ালিকার নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। ‘শহীদ বুদ্ধিজীবীর স্মরনে আমাদের মাদ্রাসা’ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন। বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাদ্রাসার সহকারী মৌলভী (ভারপ্রাপ্ত সহকারী সুপার) মাওলানা মো. ফজলুল করিম।

বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়াল পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য উন্মুক্ত করা হয়।

দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদকসহ সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ দেওয়াল পত্রিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে সেরা লেখক বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী লেখককে পুরষ্কার প্রদান করার হবে জানিয়েছেন সম্পাদক ও প্রকাশকসহ অন্যান্য কর্তৃপক্ষ।

তাছাড়া নিজের লেখা প্রকাশের আশায় যে বা যারা লেখা জমা দিয়েছিলো তাদের প্রত্যেককে অংশগ্রহন মূলক শুভেচ্ছা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হবে বলেও জানান তাঁরা।

এছাড়া এদিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102