বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় তা’লিমে ইসলামের পক্ষে বিশ্ব ইজতেমার প্রস্তুতি মূলক আলোচনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৪০ বার পঠিত

শেরপুরের নকলায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন উপলক্ষে হালকায়ে জিকিরসহ প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) রাতে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর নকলা সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির আয়োজনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সিদ্দিকীয়া মুজাহিদ কমিটির সাবেক সভাপতি ও শেরপুর জেলা শহরের মাহবুব ফ্যাশনের সত্বাধিকারী মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ঐক্য জোটের মহাসচিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উপদেষ্টা, শায়খুল হাদিস জামিয়া আরাবিয়া সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসা মনিকগঞ্জের মুফতী মনিরুজ্জামান রাব্বানী।

এছাড়া হালকায়ে জিকিরসহ আরো বক্তব্য রাখেন মওলানা হাবিবুল্লাহ, মানিকগঞ্জ দরবার শরীফের খাদেম আবু সাঈদ সুমন, মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী তা’লিমে ইসলাম শেরপুর জেলা সমন্বয়কারী সোহেল প্রমুখ।

আলোচনায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন উপলক্ষে পরামর্শ মূলক বিস্তারিত আলোচনাসহ হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।

এসময় মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারী নকলা পৌরসভার ধুকুড়িয়া এলাকার কারী ফিরুজসহ তা’লিমে ইসলাম ও মানিকগঞ্জ দরবার শরীফের তিন শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৩ সালের ৪, ৫ ও ৬ জানুয়ারী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার মানিকগঞ্জের সিদ্দিক নগরের পটল বিল এলাকায় তা’লিমে ইসলাম মনিকগঞ্জ বাংলাদেশ-এর পক্ষে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারী শনিবার সকালে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ইজতেমায় দেশের বিভিন্ন এলাকা থেকে তা’লিমে ইসলামের সদস্যবৃন্দ ও মানিকগঞ্জ দরবার শরীফের অনুসারীসহ বিভিন্ন পেশা শ্রেণীর ধর্ম প্রাণ মুসলিম জনতা হালকায়ে জিকিরসহ দলে দলে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্ঠরা আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102