রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর)-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইস্কান্দার হাবিব, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি বর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সব পেশাশ্রেণির জনগণকে সাথে নিয়ে এবং সরকার ঘোষিত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসাথে বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সবাইকে আরো সচেতনতা অবলম্বন করার আহবান জানান বক্তারা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা শাখা নারী ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, উপজেলা যুব লীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের ইন্সপেক্টর আশরাফ আলী, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102