বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটিতে নকলার ৬ কৃতি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯৯৪ বার পঠিত

বাংলাদেশের অক্সফোর্ট বিশ্ববিদ্যালয় খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান করে নিয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ছয় কৃতি শিক্ষার্থী।

ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া নকলার কৃতি শিক্ষার্থী হলেন- নকলা পৌরসভার নকলা দক্ষিণ এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে শাফায়াত রহমান সিফাত, উপজেলার উরফা ইউনিয়নের মাওলানা আব্দুস সামাদের ছেলে হাসিবুল হাসান হাসিব, উরফা ইউনিয়নের মো. রেজাউল হক হীরার ছেলে জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম, রিহিলা গ্রামের সাংকু মিয়ার ছেলে মাহবুব আলম সুমন, চরঅষ্টধর ইউনিয়নের মরহুম তারা মিয়ার ছেলে সাদেকুর রহমান সানি ও রেহাই অষ্টধর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মো. তৌহিদুল ইসলাম।

ঘোষিত লিখিত কমিটি সূত্রে জানা গেছে, শাফায়াত রহমান সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

হাসিবুল হাসান হাসিব ঢাবি’র বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এবং বিজয় একাত্তর হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাহবুব আলম সুমন ঢাবি’র দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাদেকুর রহমান সানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মো. তৌহিদুল ইসলাম ঢাবি’র আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্ব স্ব হলের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনের স্বাক্ষরিত ও অনুমোদনের জন্য সুপারিশকৃত আলাদা আলাদা কমিটি গুলো ২২ নভেম্বর মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102