বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া, সা.সম্পাদক জিন্নাহ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৬২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনব্যাপী দুইটি অধিবেশনের মাধ্যমে আলাদা দুটি স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশন শেষে রাত সাড়ে ৭টার দিকে সভাপতি হিসেবে আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নাম ঘোষণা করা হয়।

প্রথম অধিবেশনের আলোচনা সভাটি পৌরসভার পূর্ব জালালপুর এলাকাস্থ গোলাম হাফিজ সোহেল-এর রাইচ মিল মাঠে এবং দ্বিতীয় অধিবেশনটি জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনবারের সাবেক সফল কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলার অগ্নিকন্যা হিসেবে খ্যাত বেগম মতিয়া চৌধুরী এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শেষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর নাম ঘোষণা করা হয়।

অতিথিবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সকল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালের ৪ এপ্রিল, শনিবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল। এরও আগে ১৯৯৬ সালের ২৪ জুন সম্মেলনের মাধ্যমে নকলা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102