বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শীত বস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান নিজে দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের প্রতি জনের হাতে একটি করে কম্বল তুলেদেন।

এসময় নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান সৌরভ ও অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেন ও সহ-সভাপতি নাহিদুল ইসলাম রিজন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোছা. ছায়েদা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মনিরুজ্জামান মিলন ও মো. আশরাফুল আলম শাহিন, উদ্যোক্তা মো. আতিকুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী বিভিন্ন বয়সের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, জেলা-উপজেলার কোন মানুষ যেন শীতার্ত না থাকেন এর জন্য জেলা প্রশাসনের উদ্যোগে মান্যবর জেলা প্রশাসক আনার কলি মাহবুব-এর নির্দেশে জেলার প্রতিটি উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা-উপজেলার দরিদ্র, অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এর অংশ হিসেবে ১৩ জানুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে এসকল কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় (শুধুমাত্র বিতরণ কাজ) উপজেলার ৬ হাজার ২৯৬ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর পরেও যেসকল দরিদ্র, অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী শীতার্তরা কম্বল বা শীত বস্ত্র পায়নি, প্রয়োজনে বাকি থাকা দরিদ্র, অসহায়, শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধদের মাঝে শীত বস্ত্র বা কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102