শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জেলহত্যা দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯১ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক জেল হত্যা দিবস-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে কালো ব্যাজ ধারন, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ; বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মুক্তিযোদ্ধা কমেপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারষ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল ও আব্দুল খালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক উরফা ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য ছামিউল হক মুক্তা, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু হামযা কনক প্রমুখ।

এসময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুরদী খন্দকার পাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আলহাজ্ব মো. ছায়েদুল হকের সভাপতিত্বে আলোচনা সভাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102