শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করছে নকলা প্রেস ক্লাবের সুখন

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বার পঠিত

বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নালিতাবাড়ীর অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সিমানুর রহমান সুখন।

তিনি শ্রোতাদের নিয়মিত উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে বাংলাদেশ বেতার কর্তৃক প্রচারিত ও প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন, লিফলেট, পোষ্টার, হ্যান্ডবিল পৌঁছে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নকলা প্রেস ক্লাবের আলোচনা সভায় হাজির হয়ে বাংলাদেশ বেতার কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত বহুল তথ্য সমৃদ্ধ দ্বি-মাসিক (ভাদ্র-আশ্বিন) ১৪২৯ বঙ্গাব্দ বেতার বাংলা ম্যাগাজিন প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর হাতে তুলেদেন। দ্বি-মাসিক ম্যাগাজিনটি বাঙালি জনজীবনে অতি জরুরি; নকলা প্রেস ক্লাবের বেশ কয়েকজন নেতৃবৃন্দ তাৎক্ষণিক ম্যাগাজিনের কয়েকটি পৃষ্ঠা পড়ে এমনটাই বুঝতে পেরেছেন বলে তারা জানান।

এছাড়া ক্লাবের নিয়মিত আলোচনায় সিমানুর রহমান সুখন অংশ নিয়ে বলেন, অত্যাধুনিক তথ্য প্রযুক্তির প্রভাবে দিন দিন রেডিওর সংখ্যা কমলেও শ্রোতার সংখ্যা কমেনি। বাংলাদেশ বেতারের খবর, সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানসহ বিভিন্ন তথ্যবহুল অনুষ্ঠান এখন শ্রোতারা মোবাইলে এ্যাপস-এর মাধ্যমেও শুনে থাকে। তিনি বলেন, দেশে ১৫ মিনিট পর পর আবহাওয়া বার্তা প্রচার করে একমাত্র বাংলাদেশ বেতারেই। অতএব বাংলাদেশ বেতার শুনার কোন বিকল্প নেই। তাই তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ সকলকে নিয়মিত শুনার আহবান জানান। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছি। এর ফলশ্রুতিতে শেরপুরের নালিতাবাড়ীর অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা এপর্যন্ত দুইবার বাংলাদেশ বেতারের শ্রোতাদের অংশ গ্রহন মূলক অনুষ্ঠান সেতু-তে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে।

বাংলাদেশ বেতারের শ্রোতা ধরে রাখতে ও বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে শ্রোতার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করার কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ বেতারের শ্রোতা ক্লাব করার পরামর্শও দেন তিনি। পরামর্শ পেয়ে তাৎক্ষণিক বেশ কয়েকজন শ্রোতা ক্লাব করার আগ্রহ প্রকাশ করেন। এরমধ্যে এক শ্রোতা “মনোয়ার হক বেতার শ্রোতা ক্লাব” নামে একটি ক্লাব করার আগ্রহ প্রকাশ করেন এবং তার কাছে সার্বক পরামর্শ কামনা করেন। পরে ওই আগ্রহী শ্রোতাকে শ্রোতা ক্লাব করার প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিদেন নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নালিতাবাড়ীর অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ সম্পাদক সিমানুর রহমান সুখন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102