বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ডপস সদস্য এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৪৩ বার পঠিত

শেরপুরে অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) সদস্য এইচএসসি-২০২২ পরীক্ষার্থীরে বিদায় সংবর্ধনা, দোয়া, দিক নির্দেশনা মূলক আলোচনা ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে শেরপুর জেলা শহরের গৌরীপুরস্থ ডপস ছাত্রাবাস মাঠে বিদায় সংবর্ধনা, বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)-এর সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কবি ও সাংবাদিক রফিক মজিদ, হালকা মোটরযান চালক সমিতির সভাপতি মো. শামীম হোসেন, ডপস সদস্য ও ঢাবি শিক্ষার্থী আহমেদ হোসেন জনি প্রমুখ।

আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে শিক্ষার্থীর সফলতা কমনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মো. এমদাদ হক।

ডপসের দেওয়া তথ্যমতে, এদিন দ্বাদশ শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীসহ মোট ৭০ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি বলেন, আমি আমার বেতনের অধিকাংশ আমার ডপসের শিক্ষার্থীরে পিছনে ব্যয় করি। এই ব্যয়টা আমার কাছে পৃথিবীর সকল আনন্দকে ছাড়িয়ে যায়। সবশেষে তিনি সকলের কাছ দোয়া ও পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কমান করেন।

এসময় অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102