শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মনোহর মাহমুদ মিলন, নকলা সংবাদদাতা:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০২ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর)-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালন উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচান সভা ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচান সভা ও শিক্ষক-শিক্ষার্থীর মাঝে হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়।

পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর নেতৃত্বে র‌্যালিটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির অগ্রভাগে ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ফরিদুুল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. ছাখাওয়াতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, মীর মোতালেব হোসেন শিপন, মো. বোরহান উদ্দিন, ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান, নাহিদ সুলতানা প্রমুখ।

এছাড়া র‌্যালিতে অফিস সহকারি আব্দুল জলিল, ল্যাব সহকারী মনোহর মাহমুদ মিলনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, ছয় শতাধিক শিক্ষার্থী ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন অংশ গ্রহন করেন।

র‌্যালি শেষে সচেতনতা বৃদ্ধিতে প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচানা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সবশেষে এনজিও ব্র্যাক এর অর্থায়নে সকল শিক্ষক ও ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডসেনিটাইজারের ছোট প্যাকেট বিতরণ করা হয়।

অন্যদিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102