শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শেখ রাসেল’র জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ভাবে আয়োজিত শেখ রাসেল-এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উদ্বোধন, শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শনী, সংক্ষিপ্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে  বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শেখ রাসেল দিবস-২০২২ অনুষ্ঠানের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়।

এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সামিউল হক মুক্তা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, উপসহকারী প্রকৌশলী রোমমান আরা জান্নাত, উপজেলা সহকারী প্রোগ্রামার শাইমুন সাহানাজসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

এদিন বিকেলের দিকে মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোরদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।

অন্যদিকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102