শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

সবাইকে কাঁদিয়ে কায়দা বাজারদী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগ নেত্রী ফৌজিয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৮৮ বার পঠিত

সবাইকে কাঁদিয়ে রেখে কায়দা বাজারদী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া হক (৫৫)।

তিনি সোমবার (১০ অক্টোবর) দুপুর পৌণে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

তাঁর জানাজা নামাজে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহামান আতিক এমপি ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল পিপিসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান, উপজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিনসহ জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানগন ও ভাইস চেয়ারম্যানসহ পরিষদের অন্যান্যরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ কমিটির অন্যান্যরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ কমিটির অন্যান্যরা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কমিটির অন্যান্যরা, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অগণিত মুসলিম জনগন অংশ গ্রহন করেন।

মরহুমের পরিবারের পক্ষে তাঁর ভাই নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন মরহুম বোনের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রর্থনা করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

তাঁর মৃত্যুতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের এমপি, কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছন। তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফৌজিয়া হক মৃত্যুকালে তার স্বামী, একমাত্র ছেলে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। সে উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মোজাম্মেল হক মাস্টারের ছোট মেয়ে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিনের বোন ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102