বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষন কর্মশালাটি ৯ অক্টোবর রোববার বিকেল পর্যন্ত চলবে।

এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণীকে বসতবাড়িতে বছরব্যাপী মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, এ প্রশিক্ষণে অংশ গ্রহনকারী ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ শেষে অন্তত ৭ ধরনের শাক-সবজির বীজ বিনামূলে প্রদান করা হবে। যেসকল শাক-সবজির বীজ প্রদান করা হবে সেগুলো হলো- লাল শাক, গিমা কলমি শাক, বরবটি, করলা, মূলা, বেগুন ও ঢেরস। তবে অতিথিবৃন্দ প্রশিক্ষণ সমাপনের দিন উপস্থিত থাকার সম্ভাবনা কম থাকায় তাঁরা কয়েক জন প্রশিক্ষণার্থীর মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ প্রশিক্ষনার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে বছরব্যাপী কিভাবে মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন করা কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া এ অঞ্চলে শাক-সবজিসহ কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রয়োজনীয় ও সার্বিক পরামর্শ প্রদানসহ কৃষক ও কৃষি অফিসারদের করণিয় বিষয়ক আলোচনাও করা হবে বলে জানান কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102