শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

শেরপুরে সদর উপজেলাসহ সব কয়টি (৫টি) উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিবস উপলক্ষে সমাজসেবার নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের শেরপুরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন, শেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের প্রমুখ।

এসময় জেলা-উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রবীণ ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সমাজসেবার ২০টি সংগঠনের নেতৃবৃন্দের হাতে অতিথিবৃন্দ ২ লক্ষ ৮১ হাজার টাকার অনুদানের চেক তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102